বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিলো।
পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ভোরে বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে, সেতু নম্বর ২৭৫ ও পিলার নম্বর ২৪৯ এলাকায় দুর্ঘটনা ঘটে।
উপ-পরিদর্শক মো. তাজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি সম্ভবত হকার ছিলেন। তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে এবং মৃতদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বিরামপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার কাজী ফয়েজ উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি এইমাত্র ডিউটি জয়েন করেছেন বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ