মোঃ জিল্লুর রহমান (সাঘাটা):
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং ভরতখালী ইউনিয়ন শাখার আহŸায়ক শওকত মির্জা রুস্তুমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, ভূমিদস্যুতা, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের পদধারী নেতাদের কাছ থেকে টাকার বিনিময়ে বিএনপির সদস্যপদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার “রুস্তুম হটাও, ভরতখালী ইউনিয়ন বাঁচাও” শ্লোগানে ইউনিয়নের উল্যাবাজার গোলচত্বরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে ভরতখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্বা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে কলঙ্কিত করতে দেব না। এ দল ক্লিন ইমেজের দল। এতে যে চাঁদাবাজ আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সন্ত্রাস ডিলু, রুস্তুম ওরা তিন ভাই বনজঙ্গল, নদী-নালা, খালবিল দখলে মত্ত রয়েছে। অবিলম্বে রুস্তুম, ডিলুসহ অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিচ্ছি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক জীবন চন্দ্র, যুবদলের আহŸায়ক মানিক মিয়া, ছাত্রদলের সভাপতি চয়ন কুমার ঘোষ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নিরব ইসলাম সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাখন, লোকমান মিয়া, শাকিল খান, আনিসুর রহমান প্রমুখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম