নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ‌ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, যুবনেতা আবু হুরায়রা বাদশা, প্রভাষক আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ আব্দুল বারী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ