টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সফলতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য :অতিরিক্ত সচিব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:
তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কর্মশালার প্রধান অতিথি ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেছেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শতভাগ সফলতা অর্জনে সাংবাদিকদের প্রচার ও প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি গণমাধ্যমও টিকাদান কার্যক্রমে শক্তিশালী ভূমিকা রাখছে, আপনারাও তার গুরুত্বপূর্ণ অংশ।”

রবিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ডিভিশনাল লেভেল কনসালটেশন ওয়ার্কশপ অন টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উইথ মিডিয়া পিপল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাজ টিকাদান সম্পন্ন করা, আর তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় প্রচারণার দায়িত্ব পালন করছে। দেশে ১২ অক্টোবর থেকে টিকাদান শুরু হয়েছে। শুরুতে কিছু গুজব ছড়ালেও সাংবাদিকদের সহযোগিতায় আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। ভবিষ্যতে আরও সচেতনতা বৃদ্ধি ও শিশুদের টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ নিয়ে তথ্যবহুল উপস্থাপনা দেন ডা. নুসরাত আজরীন মহসীন। উপস্থাপনায় জানা যায়, আট বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ৯৫.০৩% অর্জন হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৯৫.৮৬%, জামালপুরে ৯৪.২৯%, নেত্রকোনায় ৯২.৬৯% এবং শেরপুরে ৯৯.১%।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ