জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের বিভিন্ন ইস্যুতে সংবাদ আজ সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ সম্মেলন করবে দলটি। আজ দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটি সভা শুরু হয়। বৈঠক শেষে বিকাল ৩টার দিকে বিএনপি স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন করবে।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করেছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্র্বতী সরকার।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ