পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকাল ৪টায় পাথরঘাটা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি।
তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা একেক সময় একেক রকম কথা বলে মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভাবেন। অথচ একটি দল আগামী নির্বাচনের তারিখ পিছিয়ে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুক ও সদস্য সচিব এম কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল পাথরঘাটা পৌর শাখার আহবায়ক সোহানুর রহমান সোহাগ। বিশেষ বক্তা ছিলেন যুবদল পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান আল বকর মেছাল।
সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জসিম উদ্দীন রানা। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল-আমীন কোম্পানী।
সভায় বক্তারা জাতীয়তাবাদী যুবদলের গৌরব ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য সংগঠিত থাকার আহŸান জানান।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ