শ্রীপুরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৭

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮) ও তার সাত সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে বরমী ইউনিয়ন ছাএদলের সাবেক সাধারন সম্পাদক ও মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।

স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লা বরমীতে ত্রাসের রাজত্ব চালিয়েছিল। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন নামে ২০১৭ সালে সে সৌদি আরবে চলে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ সাত বছর পর সৌদি আরব থেকে সে দেেশ আসে। পরে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়ীতে আসে। স¤প্রতি সে মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করে ব্যাপক প্রচারনা চালায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) যৌথবাহিনী সাবেক ছাত্রদল নেতা বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়ীতে অভিযান চালায়। পরে তার বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেফতার করে যৌথবাহিনী। এসময় তারদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টিবেটন, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান, একটি চাকু উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ