গোপলা নদী থেকে মৎস্যজীবিদের জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মশাহিদ আহমেদ(মৌলভীবাজার):
মৌলভীবাজার সদর উপজেলাধীন ৪নং আপার কাগাবলা ইউনিয়ন এর আথানগিরি এলাকায় “আথানগিরি লামাপাড়া মৎস্যজীবি সমিতি”এর অন্তর্গত মৎস্যজীবি সম্প্রদায়ের লোকজনদের জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলদের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী মৎস্যজীবিগণ প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ (স্বারক নং-১০৪৬৮, তারিখ : ০১/১০/২০২৫ইং) দায়ের করেছেন। আথানগিরি লামাপাড়া মৎস্যজীবি সমিতির সভাপতি মো: খলিল মিয়া, মৎস্যজীবি রাকান হোসেন, ছালেক মিয়া, ছুনু মিয়া, সায়েল মিয়া ও রুপনা বেগম জানান- জলাশয়ে জাল দিয়ে মাছ শিকার করতে গেলে এলাকার কিছু প্রভাবশালী মহল জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছেন। বাঁধা দিলে চালানো হয়, নির্যাতন-জুলুম। মৎস্যজীবিদের জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নেয়া বাঁধা প্রদানকারীদের মধ্যে অন্যতম হলেন- আব্দুল কালাম (৫৫), দুলাল মিয়া (৪৫), সবুজ মিয়া (৩০), ফজলু মিয়া (৩৫)সহ অজ্ঞাতনামা লোকজন এসব করে আসছেন। এলাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পান না। তাদের এহেন নির্যাতন অসহায় মৎস্যজীবিদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করার কারণে প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে পুনরায় নির্যাতন শুরু করেন। এ ঘটনায় গত ০৫/১০/২০২৫ইং, মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেন এবং এর সত্যতা পান। কিন্তু, প্রতিপক্ষ প্রভাবশালী থাকার কারণে তাদের বিরুদ্ধে আজও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ