নিজস্ব প্রতিবেদক :
বগুড়া-৭ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়া গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এক জঘন্য আঘাত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই দোষীদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় স্থানীয় মিলনায়তনে বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মাসিক রুকন (সদস্য) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে এদেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না। কেউ সত্য কথা বললেই তাকে তুলে নিয়ে নির্যাতন চালানো হতো। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে খুনি হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু আজও দেশে জোর-জুলুমের অবসান হয়নি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ এখন জামায়াতের প্রতি আস্থা রাখছে। এতে আতঙ্কিত হয়ে একটি মহল বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর বাধা ও নির্যাতন চালাচ্ছে। তবে কোনো ভয়-ভীতি বা হুমকিতে আমরা পিছিয়ে যাব না। উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার এবং আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ উপজেলা কর্মপরিষদ সদস্য ও রুকনরা।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ