শ্রীপুরে পুলিশ হেফাজত থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার পলায়ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে পুলিশ হেফাজত থেকে থেকে পালিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন (৩৫)। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (কাচারিপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, হত্যা মামলার আসামী স্থানীয় যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া থেকে গ্রেফতার করা হয়। একই রাতে ধনুয়া (কাচারিপাড়া) গ্রাম থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। পালিয়ে যাওয়া মনির হোসেন ধনুয়া (কাচারিপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে। তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ