সিলেট ৬ আসনে প্রার্থী রিভিউ চায় স্থানীয় বিএনপির একাংশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুহেল আহমেদ(সিলেট):
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর নাম ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন, অপেক্ষাকৃত অজনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় এ আসন বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দলের হাইকম্যান্ডের কাছে তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার বা “রিভিউ” করার আহŸান জানিয়েছেন।
শনিবার (৮নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা একে একে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বক্তারা বলেন, ২০১৮ সালের প্রতিকূল নির্বাচনী পরিবেশেও ফয়সল আহমদ চৌধুরী সিলেট-৬ আসনে ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছিলেন-যা তৎকালীন বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে সারাদেশে তৃতীয় সর্বোচ্চ ভোট ছিল। তার এই ফলাফল শুধু সিলেট নয়, জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছিল।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।
বক্তব্যে ছরওয়ার হোসেন বলেন, ২০১৮ সালের ভয়াবহ পরিস্থিতিতেও ফয়সল আহমদ চৌধুরী এক মুহূর্তের জন্য পিছু হটেননি। তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মাঠে লড়ে ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছিলেন। কিন্তু এবার এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি সাংগঠনিকভাবে অভিজ্ঞ হলেও ভোটের রাজনীতি বোঝেন না। আমরা বিশ্বাস করি-ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দিলে এই আসনে বিএনপি সহজেই জয়ী হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ