কেরাণীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ কর্মশালা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরী:
কেরাণীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইমপ্রæভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (পত্যাশা ২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্যোগে আজ(১২ নভেম্বর) বুধবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদর হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানেস্বাগত বক্তব্যে কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল মাওয়া বলেন, কেরানীগঞ্জে বসবাসরত বেশির ভাগ পরিবারের সদস্যরা বিদেশে থাকেন,এবং তদের মধ্যে অনেকেই দালালের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে দেশে এসে নিঃস্ব হয়ে গেছে। আপনারা ব্র্যাক প্রত্যাশা বিদেশ ফেরতদের দির্ঘ দিন ধরে আর্থিক সহযোগিতা করছেন এতে তাদের পরিবারের স্বচ্ছলতা এসেছে। তিনি আরও বলেন, দালালের মাধ্যমে কেহ বিদেশ যাবেন না এবং দালাল থেকে দুরে থাকতে হবে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কার্ষক্রম ও প্রত্যাশা ২ প্রকল্প সমপর্কিত মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, আল মুবিন রহমান, এমআরএরসি কো- অর্ডিনেটর-ঢাকা, ও শায়লা ফারজানা সাইকোসোশ্যাল কাউন্সেলর। তারা বিদেশ গমন ও বিদেশ ফেরতদের উদ্দেশ্যে সতর্ক মূলক বক্তব্য দিয়ে সকলকে বুঝাতে ও নিজে বুঝলে দালানের মাধ্যমে বিদেশ যাওয়া বন্ধ করতে আহবান জানান। ব্র্যাক থেকে একটি নতুন সিস্টেম করা হয়েছে যে, প্রবাশীদের জন্য ইনস্যুরেন্সের ব্যবস্থা করা হয়েছে। এতে বিদেশ ফেরতদের সহযোগিতাসহ সকল প্রকার অর্থ প্রদান করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ