সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র পরিবারের মাঝে মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ (১৫ নভেম্বর) শনিবার দুপুরে নগরীর নওমহল হরিজন পল্লীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। উদ্বোধন শেষে ৪ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদার, এবং সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ