মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
নিয়োগবিধি দ্রæত বাস্তবায়নের দাবিতে বরগুনায় টানা ৩য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। অন্যান্য দিনের ন্যায় আজও বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়। এতে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমাণ ক্লিনিকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হয়।
কর্মসূচি থেকে বক্তরা জানান, ২৬ বছর ধরে তারা পদোন্নিত, গ্রেড উন্নীতকরণসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা। এ সময় প্রস্তাাবিত নিয়োগবিধি-২০২৪ এর দ্রæত বাস্তবায়ন চায় তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ