জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল স‚ত্রে এই তথ্য জানা গেছে।
একইসঙ্গে, ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন এবং তাকে ‘১০ ডিসেম্বর’ হাজির করার নির্দেশ দিয়েছেন। তবে পলক ইতোমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ‘চারজনের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
মামলার অপর তিন আসামি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ