বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনা জেলায় পুলিশ সদস্যদের ৩ দিন মেয়াদী নির্বাচনীপ্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম । শনিবার (০৬ ডিসেম্বর) বরগুনা জেলা পুলিশ লাইন্সে ৩ দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের)প্রশিক্ষণ কোর্স (১৬তম ব্যাচ) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা আরও জোরদার করতেই এইপ্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওপ্রশিক্ষণার্থীগণ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ