মানবসম্পদ উন্নয়নে প্রয়োজন শিক্ষা – পররাষ্ট্র উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জুয়েল নীলফামারী
মানবসম্পদ উন্নয়নে কোন বিকল্প নেই আর মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার অভাবে বিদেশে বাংলাদেশীরা সবচেয়ে কম বেতন পান। তাই যথাযথ শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। শিক্ষকদের প্রতি আহŸান জানান ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তারা যেন শিক্ষার্থীদের পাঠদান করেন। মাগুরা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামগত উন্নয়নের আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সরকারি সফরের শেষ দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তৌহিদ হোসেন।
এর আগে শুক্রবার রংপুরের বিভিন্ন প্রতœতাত্তি¡ক স্থান পরিদর্শন এবং শনিবার রংপুর জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ