গাইবান্ধায় ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা)ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স উৎস এন্টার প্রাইজ ইটভাটার সত্ত¡াধিকারী আবু তালেব মন্ডলকে দুই লাখ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার জানান,পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ