রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জে জিয়ামঞ্চ সদর উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় সয়াধানগড়া ভাসানী রোডস্থ দি হলি চাইল্ড স্কুলে পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু- তার বক্তব্য বলেন সদর উপজেলা জিয়া মঞ্চ নবগঠিত কমিটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ মার্কায় বিজয়ী করতে
এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং গণজোয়ার সৃষ্টি করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরবেন। তিনি আরও বলেন, “আশা করি বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিজয়ী করলে দেশনেত্রী বেগম খালেদা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাত শক্তিশালী হবে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
আলোচক ছিলেন, জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখা’র সদস্য সচিব মোঃ সিরাজুল আলম সরকার। সভাপতিত্ব করেন, জিয়া মঞ্চ ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খাজা ময়ান উদ্দিন, সঞ্চালনা করেন, জিয়া মঞ্চ জেলা শাখার যুগ্ন-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।
জিয়া মঞ্চ, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আব্দুল হান্নান খান, সিনিয়র যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আঃ রাজ্জাক তাং গণি, যুগ্ন-আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান, জাকিরুল ইসলাম, রওশন কবির পারভেজ, আব্দুল মান্নান, মোছাঃ হাওয়া খাতুন, আব্দুল মান্নান, মাহবুবর রহমান ফরিদুল ইসলাম লিটন সরকার, সদস্য সচিব- এস.এম.মনিরুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন- “জিয়া মঞ্চ” জেলা কমিটির আহবায়ক- খাজা ময়েন উদ্দিন, সদস্য সচিব- সিরাজুল আলম সরকার, এসময় আরও উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা জিয়ামঞ্চের আহŸায়ক, রেজাউল করিম আরিফ, সদস্য সচিব মাহবুব রশিদ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ