কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোন ধরনের নাশকতা এড়াতে বিশেষ নির্দেশনায় বিভিন্ন প্রকারের অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অপরাধ দমন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক যেকোন নাশকতা মূলক কর্মকান্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) তারেক আল মেহেদী সার্বিক তত্ত¡াবধানে জেলার ৭ টি থানার গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ৭ টি চেকপোস্টে নিরবিচ্ছিন্নভাবে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো শুরু করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের জন্য এই বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে গত ৪৮ ঘন্টায় ৩৮০ টি মোটরসাইকেল ও ৪৫৮ টি বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ইত্যাদি) ৪৪ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। সাধারণ জনগণের মনে শঙ্কা দূরীকরণ এবং নির্বাচনে মনোনয় প্রাপ্তদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ