কঞ্জন কান্তি চক্রবর্তী (ঝালকাঠি):
“মন ভালো তো সব ভালো” এ প্রতিপদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুওের পালিত হয়েছে বিশ^ মেডিটেশন দিবস।কোয়ান্টাম ফাউন্ডেশন এ দিবসটি পালনের উদ্যোগ গ্রহন করেন। দিবসটি পালন উপলক্ষে আজ ২১ ডিসেম্বর রবিবার রাজাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনর চত্বরে ৭টা থেকে ৮টা পর্যন্ত শতাধিক ধ্যানীর উপস্থিতিতে থাকছে মেডিটেশনের বিশেষ আয়োজন। এসময়ে মেডিটেশন করেন শান্তিপ্রিয় অসংখ্য মানুষ। যারা বিশ্বাস করেন, মন ভালো তো সব ভালো। বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও আরও মানুষ যুক্ত হোক ভালো থাকার এই মিছিলে- এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সকলের।
উল্লেখ্য-বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে কোয়ান্টাম ফাউন্ডেশন। হাজার হাজার সদস্য শুভানুধ্যায়ী নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেরা আগের চেয়ে ভালো আছেন। অন্যদেরকেও রাখছেন ভালো। যুক্ত হচ্ছেন সামাজিক-মানবিক নানান কাজে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ