নাচোলে গীর্জা প্রধানদের মাঝে বরাদ্দপত্র বিতররণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যীশুখ্রীষ্টের জন্মদিন পালন উপলক্ষে গীর্জা প্রধানদের মাঝে সরকারি বরাদ্দপত্র(জিও) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪০টি গীর্জার সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে সরকারি বরাদ্দপত্র(জিও) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গেলাম রব্বানী সরদার। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল হোসেন, কার্য সহকারী শাহিন আলম, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি জতিন হেমরোম, সহসভাপতি বেলাসুস হেমরোম, সম্পাদক শিবু সরেনসহ ৪০টি গীর্জার সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের সভাপতি জতিন হেমরোম জানান, ২৪ ডিসেম্বর সন্ধায় প্রতিটি গীর্জায় আলোকসজ্জাকরণ ও পৃথিবীকে সুন্দর ও শান্তিময় করার লক্ষ্যে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৫ ডিসেম্বর সকাল থেকে প্রত্যেকের বাড়িতে বিশেষ ভোজ (আহার্জ) গ্রহণ, বেলা ১২ টার মধ্যে গীর্জায় উপঢৌকন প্রদান, দুপুরে যীশুখ্রীষ্টের জন্মদিন(বড় দিন)’র কেক কর্তন শেষে প্রীতিভোজ। বিকেলে শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও রাতে ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ