রূপসায় চিংড়ি রপ্তানি প্রতিষ্ঠান পরিদর্শনে উপদেষ্টা ফরিদা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলায় অবস্থিত হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান টোটাল ফুড প্রসেসিং লিমিটেড পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জাবুসা গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি কারখানার শ্রমিকদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দিকনির্দেশনাম‚লক বক্তব্য দেন। পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং রপ্তানি মান বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা ফরিদা আখতার।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)-এর সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আসিয়া সী ফুডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম জহির, ভাইস প্রেসিডেন্ট কামরুল আলম, টোটাল ফুড প্রসেসিং লিমিটেডের পরিচালক প্রফেসর মেহেদী হাসান, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা, ফাহিম সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হাসান পান্না, এসিআই এগ্রোর বিজনেস ডিরেক্টর মো. ইশতিয়াক, এম ইউ সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দত্ত, লকপুর গ্রুপের ডিএমডি হাবিবুর রহমান, রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বাংলাদেশ

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ