জেলা প্রতিনিধি (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের ফতুয়ায় সোহাগ(২০) নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২৭ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১১ টায় ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ রফিক, বিপিএম সঙ্গীয় এসআই/শামীম হোসেন ও ফোর্স এর সহায়তায় ২৭ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১১:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ সোহাগ (২০) কুমিল্লার মুরাদনগর থানার মোঃ বাবুলের সন্তান। বর্তমানে সে ফতুল্লার নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় জনৈক নোয়াখাইলার বাড়িতে ভাড়া থাকতো।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ