বিএনপির থেকে নূরুল কবিরের পদত্যাগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শাহ্ নূরুল কবির বলেন, তিনি ইতোমধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা বিএনপি (উত্তর) শাখার সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত অসুবিধার কারণে আজ থেকে দলের সব পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক লুৎফুল্লাহেল মাজেদ।
জানা যায়,দলীয় মনোনয়ন না পেয়ে শাহ্ নূরুল কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ বিষয়ে শাহ্ নূরুল কবির বলেন,আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ