রূপগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অসহায়, গরিব ও দুঃস্থ সহস্ত্রাধিক মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২৮ডিসেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার দাউদপুর ইউনিয়নের নূরুন্নেছা স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত¡াবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সাভার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু ও চর্মরোগসহ জটিল রোগে আক্রান্তদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ