এমএকে. জিলানী(নাচোল)ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-শাখার সামনে বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলম এর নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মস‚চি পালন করেছেন সাধারণ গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল উপ-শাখার কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের গ্রাহক ও সচেতন নাগরিক অংশ নেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে প‚র্বের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালসহ ৭ দফা দাবি জানানো হয়। গ্রাহকদের এই আন্দোলনের মুখে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ১ ঘণ্টা ব্যাংকের সকল প্রকার দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম সম্প‚র্ণ বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মাওলানা রইস উদ্দিন, ওবায়দুল্লাহ ও ইসমাইল হোসেনসহ নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, ব্যাংকের বর্তমান নতুন এমডি খুরশীদ আলম এর যোগদানের পর থেকে গ্রাহকদের স্বার্থ চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমানতের সুরক্ষা নিশ্চিত করা এবং ব্যাংকটিকে লুটেরা ও ফ্যাসিস্টদের দোসরদের হাত থেকে মুক্ত করতে অবিলম্বে বর্তমান এমডিকে অপসারণ করতে হবে। একই সাথে গ্রাহকবান্ধব ও দক্ষ প‚র্বের এমডি ওমর ফারুক খানকে দ্রæত পুনর্বহাল করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে গ্রাহকরা আমানতের নিরাপত্তা, গ্রাহক স্বার্থ রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈষম্য দ‚রীকরণসহ ৭ দফা দাবি সংবলিত লিফলেট ও ব্যানার প্রদর্শন করেন । একই সাথে গ্রাহকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বানও জানানো হয়। গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রæত এই ৭ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মস‚চির ডাক দেওয়া হবে। ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম পুনরায় শুরু হয়।