ময়মনসিংহে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় স‚ত্রে জানা যায়, সকালে বাঁশঝাড়ের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা ও একটি বিস্কুটের প্যাকেট পাওয়া যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, মৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ