নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার ছোট বোন সুমনা । বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) এলাকার বাসিন্দা মোঃ শামিমের সন্তান।
স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রæতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আল আমিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল দ্রæত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। নবাবগঞ্জ থানার এসআই মোঃ সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ