সিংগাইরের চান্দহরে মাদকের ছড়াছড়ি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রুহুল আমিন(সিংগাইর) মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে হাত বাড়ালেই মিলছে মাদক। উপজেলার চান্দহর ইউনিয়নের প্রায় প্রত্যেকটি অলিতে গলিতে চলছে রমরমা মাদক ব্যবসা। এখানে নেশা দ্রব্য যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাইতেও সহজলভ্য। এলাকার প্রত্যেকটি মোড়ে যত্রতত্র পাওয়া যাচ্ছে মদ-গাজা,ইয়াবাসহ নানা প্রকারের নেশার সামগ্রী। এতেকরে যুব সমাজ ধাবিত হচ্ছে নেশার রাজ্যে। এক শ্রেণির অসাধু লোক এলাকার কিছু অস্বচ্ছল ছেলে মেয়েদের পরিবারকে দিয়ে এ ধরনের ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ইউনিয়নে অবস্থিত পুলিশফাড়ির নাকের ডগায় চলছে মরণ নেশার এই বানিজ্য। অভিযোগ রয়েছে ফাড়ির ইনচার্জ ও কর্মকর্তাদের যোগসাযোস্যেই চলছে এই বানিজ্য। মাসিক ভাতা এবং এই ব্যাবসার সাথে জড়িত ডিলারদের মাধ্যমে অর্থগ্রহন আবার মাদক বিক্রেতাদের ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়াসহ আরো অনেক অনিয়মের তীর ফাড়ি পুলিশের দিকে। জানা যায়, বিগত জুলাই অভ্যুত্থানের পরে কিছু নব্য বিএনপি নেতাদের সেল্টারে চলছে এই রমরমা বানিজ্য। পাশ^বর্তী জামির্ত্তা ও সায়েস্তা ইউনিয়নেরও একই চিত্র। এইভাবে চলতে থাকলে অচিরেই ধ্বংস হয়ে যাবে যুবসমাজ । সুতরাং প্রশাসনিক কঠোরতায় এখনই এর লাগাম টানা না গেলে মাদকের মরন ছোবলে পড়ে মারাত্মক ঝুকিতে পরবে এ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম। কাজেই এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন এলাকাবাসী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ