ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি’র সাড়াশি অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোহেল আহাদ(ব্রাহ্মণবাড়িয়া) ঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিজিবি’র সাড়াশি অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা ম‚ল্যের ভারতীয় জিরা (মসলা) ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য দেশে প্রবেশ রোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন ভোর ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানে বহন করা ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়।
বিজিবির তথ্যানুযায়ী, জব্দকৃত ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যানের মোট সিজার ম‚ল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। আটককৃত মালামাল ও কাভার্ড ভ্যান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ