মোঃ জাফর ইকবাল (পাথরঘাটা)বরগুনা :
বরগুনার পাথরঘাটায় ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র ১৫ জন নারী সদস্যদের মাঝে জন প্রতি ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়েছে। এ সময় আরো ৬ কৃষক সদস্যেকে প্রশিক্ষণ শেষে ভার্মি কম্পোস্ট সার প্লান্ট স্থাপন করাসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক পাথরঘাটা এরিয়ার এলাকা ব্যবস্থাপক ( দাবী) মোঃ ফয়সাল আহমেদ,উপজেলা হিসাব ব্যবস্থাপক পরেশ চন্দ্র দেবনাথ, ওয়াস কর্মসূচির বরগুনা জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, পাথরঘাটা সদর শাখা ব্যবস্থাপক (দাবী) মোঃ ইব্রাহিম খলিল, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) শংকর চন্দ্র বিশ্বাস, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ মারুফ হোসেন ও মেজবা উদ্দিন সহ ব্র্যাকের পাথরঘাটা উপজেলা শাখার অন্যান্য কর্মকর্তাগণ। হাঁসের বাচ্চা পেয়ে কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মোঃ আলমগীর হোসেন এর স্ত্রী মোসাঃ রাবেয়া বেগম ও চরদুয়ানি ইউনিয়নের সুচন্দ্র মজুমদার এর স্ত্রী বিউটি রাণী বলেন, আমরা অত্যন্ত গরিব মানুষ অর্ধাহারে অনাহারে আমাদের জীবন চলছিল। তারা বলে আজকে আমরা ব্র্যাকের মাধ্যমে বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। আশা করি এই হাঁসের বাচ্চা লালন পালন করে আমরা স্বাবলম্বী হবো, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়ে সকলেই ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে ব্র্যাক পাথরঘাটা এরিয়ার এলাকা ব্যবস্থাপক ( দাবী) মোঃ ফয়সাল আহমেদ এবং ওয়াস কর্মসূচির বরগুনা জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ এবং কৃষকের মাঝে ভার্মি কম্পোস্ট সার প্লান্ট স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। তারা বলেন ব্র্যাক হত দরিদ্র মানুষের পাশে সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ