রাজনীতির সিড়িতে পা রাখছেন ব্যারিস্টার জায়মা রহমান
খোন্দকার আব্দুল মান্নান বাবু রাজনীতির সিড়িতে পা রাখছেন ব্যারিস্টার জায়মা রহমান ৫ ফেব্রুয়ারি (২০২৫ সাল) হতে পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশেষ দিন। এ দিনে রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্যারিস্টার জায়মা রহমানের। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমান ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী। […]
পাইকগাছায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছাঃ খুলনার পাইকগাছার গড়ুইখালী এলাকা থেকে হুরায়রা (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গড়ুইখালী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর মেয়ে। […]
টেকনাফে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১২ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৬ ইটভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং দৈংগ্যকাটায় ৬টি ইট ভাটায় অভিযান চালিয়ে প্রতি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও […]
নান্দাইলে এড. কাজী আরমানের মতবিনিময়
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোডের মরহুম কাজী উলফাতুল করিম মাতা মরহুমা সৈয়দা উম্মুল ওয়ারা খাতুনের পুত্র নান্দাইল উপজেলার কৃতি সন্তান কাজী এরশাদুল করিম আরমান। পেশায় তিনি একজন আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট। আরমান সাবেক যুগ্ম আহবায়ক নান্দাইল পৌরসভা, পরবর্তীতে সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল থানা। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ […]
ফেব্রুয়ারিতে বিশেষ ওএমএস এর চাল বিক্রি করা হবে
রফিকুল ইসলামঃ আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬১ টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ০৩ ( তিন) মেট্রিক টন করে এবং ০৩ টি পার্বত্য জেলার ২৩ টি উপজেলায় ০১ ( এক) মেট্রিক টন করে মোট ৪২৪ টি উপজেলায় মোট ৮৪৮ টি কেন্দ্রে ওএমএস এর […]
পাইকগাছায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছাঃ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উভয় সভাতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ সবজেল হোসেন, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, পল্লী বিদ্যুৎ ডিজিএম […]
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত-২০
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ৎ দখলকে কেন্দ্র করে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জিপ গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে আগুন দেয়ার ঘটনা ঘটানো হয়। এ সংঘর্ষের ঘটনায় রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ […]
বরগুনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
মোঃ আসাদুজ্জামান , বরগুনা বরগুনা পৌর শহরের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করেন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে শহরের কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনা কালে সোয়াবিন তেল নির্ধারিত দামের অধিক মূল্যে বিক্রির অপরাধে এবং মসলা তৈরির মিলে শুকনো মরিচের সাথে রং মিশিয়ে মসলা তৈরির অপরাধে ভোক্তা অধিকার বিরোধী কার্য […]
কোটালীপাড়ার ভাঙ্গার হাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গার হাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পিএলসি)’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বেলা ১১ টায় ভাঙ্গার হাট বাজারের ডগলাস রোডে সিসিলিয়া মার্কেটের ২য় তলায়, মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের সত্বাধীকারী (ব্যবস্থাপনা পরিচালক) আল ইমরান এ এজেন্ট ব্যাংকিং এর প্রধান দায়িত্বে থেকে পরিচালনা করবেন। […]
গাইবান্ধায় জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বিএনপির অযোগ্য মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল ও বিক্ষোভ করেন পদ বঞ্চিত, ত্যাগি ও যোগ্য নেতা কর্মীরা। গণমিছিল ও বিক্ষোভ সমাবেশটি আজ মঙ্গলবার সকাল ১১ টায় গাইবান্ধা -বালাসী রোড থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা কাচারি বাজার প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন। এ সময় বিএনপি সাবেক জেলা […]