চীনের পথে এনসিপির ৮ নেতা

আমাদের কন্ঠ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাঙবেন তারা। চার দিনের সফর শেষে ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে যাচ্ছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক […]
বিশ্বে প্রথমবার মানবদেহে শুকরের ফুসফুস প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্কঃ চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন হলো যুক্তরাষ্ট্রে। ইতিহাসে প্রথমবারের মতো মানবদেহে শ‚করের ফুসফুস প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। প্রতিস্থাপনের পর ফুসফুসটি ৯ দিন কার্যকর থেকেছে। নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটে এই অপারেশন সম্পন্ন হয়। ব্যবহৃত ফুসফুসটি ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া একটি শ‚করের। তবে এটি প্রতিস্থাপন করা হয় একজন ব্রেইন-ডেড রোগীর দেহে। মানবদেহে […]
টেকনাফে বিজিবিকে লক্ষ্য করে গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার

অনলাই ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের দেখে কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারে পালিয়ে যায় অনুপ্রবেশকারী চোরাকারবারিরা। এ সময় তাদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার অস্ত্র ও গুলি মধ্যে রয়েছে: জি-৩ রাইফেল দুটি, এমএ-১ […]
আজ থেকে শুরু ভারতের ওপর ৫০% শুল্কবোঝা

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কের বোঝা কার্যকর হবে আজ থেকে। বাণিজ্যিকভাবে এ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে এক ধরনের নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। শুল্কের কারণে দেশটির গার্মেন্টসশিল্পের কেন্দ্রস্থল তিরুপুরে গুমট পরিবেশ বিরাজ করছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিরুপুরের গার্মেন্টসপাড়ার কর্মীদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এন কৃষ্ণম‚র্তি’স নামের একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে […]
প্রকৌশলের শিক্ষার্থীদের আজও অবরোধ শাহবাগে যানজট

নিজস্ব প্রতিবেদকঃ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প‚র্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মস‚চির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগের ম‚ল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। তাদের তিনটি দাবি হলো- ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড […]
জালালকে নিয়ে পোস্ট করে হামলার শিকার ডাকসুর আরেক ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে রুমমেটকে আহত করার ঘটনার জেরে সৃষ্টি হওয়া উত্তেজনায় এবার হামলার শিকার হয়েছেন ডাকসুর ভিপি পদপ্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওয়াহেদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং মাস্টার দা স‚র্যসেন হলের আবাসিক শিক্ষার্থী। এর […]
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদকঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে শুধু সাময়িক সমাধান নয়, এ বিষয়ে সুদ‚রপ্রসারী ও কার্যকর সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা এমনভাবে নির্ধারিত হতে হবে, যাতে তা বারবার সংকটে না পড়ে এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করে। বুধবার সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) […]
শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

ডিজিটাল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে বুধবার (২৭ আগস্ট) থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন হবে। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথাও রয়েছে। এর আগে, গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক […]
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ডিজিটাল ডেস্ক: ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আল আরাবিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে। ইসরাইলি সেনারা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ […]
সম্প্রচারকারী ইউটিউব চ্যানেল হ্যাক বাংলাদেশের ম্যাচ দেখা নিয়ে শঙ্কা

ডিজিটাল ডেস্ক: ভুটানের থিম্পুতে চলছে সাফ অন‚র্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) এর সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টজওয়ার্কজ তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছিল। কিন্তু আজ (বুধবার) এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় হ্যাকিংয়ের শিকার হয়েছে সেই চ্যানেল। ফলে আজকের দুটি ম্যাচের সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা দুঃখের […]