একের পর হামলা-হত্যাকান্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন?

নিজস্ব প্রতিবেদক ওসমান হাদি হত্যাকান্ড, কিংবা গণমাধ্যমের অফিসে হামলা অথবা ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনাগুলোসহ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রতিরোধ ও পরে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনির পালিয়ে যাওয়া, কিংবা হত্যাকান্ডর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঘোষণা দিয়ে একের পর […]

শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনস্রোত

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকেন হাজারও মানুষ। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর এদিন […]

হাদি প্রসঙ্গে- মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন […]

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নাজিরপুর(পিরোজপুর): পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা […]

কাঠালিয়া-রাজাপুর উপজেলায় কোনো চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না- রফিকুল ইসলাম

শাওন মিয়াজী : ঝালকাঠী-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, কাঠালিয়া-রাজাপুর উপজেলায় কোনো চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই হবে বিএনপির প্রতিশ্রæতি। তিনি আরও বলেন, জান–মাল রক্ষা ও সাহায্য সহযোগিতার আশায় যারা স্বৈরাচার হাসিনার মিছিলে গিয়েছিল, তাদেরও আমরা বুকে […]

এক দশকে আটক ২৬ বাগডাশ, হত্যা ১১টি দ্রুত বিলুপ্ত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক কেউ বলে মেছোবাঘ, কেউ বলে বাঘরোল; কেউ বলে বাগডাশ। যে নামেই পরিচিতি থাকুক, পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটি এখন বিপন্নের পথে। গত এক দশকে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় ২৬টি বাগডাশ আটক হয়েছে। এর মধ্যে ১১টিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাকিগুলোর খবর কেউ নিশ্চিত করতে পারেনি। নারায়ণগঞ্জ জেলাজুড়ে বাগডাশের সংখ্যা কমে যাওয়ার নেপথ্যে খাদ্যাভাবের চেয়েও […]

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি: অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড তাজমহল চাইনিজ এন্ড রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া […]

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে বেলা ১১টার […]

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে, তবে কার গুলিতে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট […]

গতকাল শনিবার সিলেটের গোলাপঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান – ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ফয়সল আহমদ চৌধুরী।