বরিশালে ঝুঁকিপূর্ণ ৩৫ ভবন অপসারণ শুরু

মোঃ রবিউল ইসলাম রাব্বি(বরিশাল): বরিশাল সিটি করপোরেশন এলাকায় বসবাসের অনুপযোগী ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে দুটি ভবন ভেঙে ফেলা হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেছেন, পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবনই সরিয়ে ফেলা হবে। নগরীর নিরাপত্তা ও জনসুরক্ষা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কীর্তনখোলা নদীর তীরে বিস্তৃত ৫৮ বর্গকিলোমিটার […]
মিঠাপুকুরে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

রোকনুজ্জামান রুবেল,মিঠাপুকুর (রংপুর): রংপুরের মিঠাপুকুরে এক ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে জমির খাজনার অতিরিক্ত অর্থ আদায়সহ নানা দূর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম আল- আমিন মিয়া। তিনি উপজেলার জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় রংপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দুইজন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়,জায়গীরহাট ইউনিয়ন […]
শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে আহত- ১৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, টিকরিয়া (ফটকি) ও সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা, হুগলিয়া গ্রামে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন: টিকরিয়া ফটকি গ্রামের নাজমা বেগম (৪০), লুবনা বেগম (১৬), মো: আ: জলিল(৪০), আ: মোমেন(৩০), পিয়ারা বেগম(৬০), শংকরসেনা গ্রামের আমেনা বেগম(৩০), […]
বরগুনার নিদ্রা সৈকতে পালিত হল রাস উৎসব

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলীর নিদ্রার সৈকতে শেষ হলো শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।এ উপলক্ষে বুধবার (৫ নভেম্বর) সূর্যের আলো ফোটার আগেই নিদ্রা সৈকতে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হতে থাকে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও ব্রহ্ম মুহুর্তে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রনাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে […]
শরীয়তপুরে বিএনপির সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সভাস্থলের কাছে কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা গেছে, ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওই মাঠে আলোচনা […]
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা […]
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সভায় সিদ্ধান্ত হয়, ১০ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে ছোটবাজার থেকে র্যালি ও টাউন হলে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে […]
গোবিন্দগঞ্জে আটক ৫ তরুণীকে ছেড়ে দিয়েছে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেস্ট বীমা নামক সাইনবোর্ডের অন্তরালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫ তরুনীসহ এক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার হিরকপাড়ায় একটি ভাড়া বাসা নিয়ে বেস্ট বিমা নামক একটি সাইনবোর্ড দিয়ে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এ অভিযোগে গতকাল মঙ্গলবার বিকালে এলাকাবাসী থানা পুলিশের ফোন করে। এ খবর পেয়ে […]
সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ): আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলের প্রাথমিক প্রার্থী চ‚ড়ান্ত করেছে (বিএনপি)। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের মনোনয়ন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এর মধ্যে সিরাজগঞ্জের ৬টি আসনের একটি বাদ রেখে ৫টি আসনের মনোনয়ন […]
গোসাইরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ২

শরিয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকার আলমগীর দপ্তরী ও নুরে আলম মোল্ল। নুরে আলম ট্রাক্টর চালক ও আলমগীর কৃষি কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে তারা দেওয়ানপাড়ার একটি […]