ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনী সীমান্তের পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ৪ বিজিবি, ফেনী ব্যাটালিয়ন।সোমবার (২৭ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চকলেট, চশমা […]

পাইকগাছা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাইমিন সরদারকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ খান থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ সালের পর ফাইমিন সরদারের […]

বরগুনায় বর্নাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে বরগুনা জেলা যুবদল। যুবদলের আয়োজন সফল করতে সংগঠনটির হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে। সকালে শহরের বিএনপি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে […]

শ্রমিক আন্দোলনে উত্তাল নীলফামারী উত্তরা ইপিজেড

মোঃ জুয়েল নীলফামারী: নীলফামারী উত্তরা ইপিজেডে চারটি শিল্প কারখানা বন্ধের পর উত্তপ্ত হয়ে উঠে শ্রমিকেরা। সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকরা পুনরায় আন্দোলনে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয়রাও। পরে শ্রমিকদের আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়। গত কয়েকদিন ধরে দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও […]

নোয়াখালীতে মাদারাসা ছাত্রকে জবাই করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম। নিহত মো.নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে, আটক আবু ছায়েদ (১৬) […]

বরগুনায় অগ্নিকান্ডে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি(বরগুনা): বরগুনায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৫ টার দিকে বরগুনা শহরের নজরুল ইসলাম সড়কে বেঙ্গল মেশিনারি (পার্টস এর দোকান) ও সামনে থাকা গিয়াস উদ্দিনের ভাসান দোকান, জামাল হোসেনের মুদি দোকান বাজার সড়কের সুধীর মালাকার ও সিলভার পট্রিতে আ: জব্বারের সেলাই মেশিন ও কাপড়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। বেঙ্গল মেশিনারির […]

বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন চূড়ান্তের পথে

বরিশাল ব্যুরো: বরিশাল বিভাগের ২১টি আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অনলাইনে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ২০টি আসন থেকে এবার মোট ৬০ জন মনোনয়ন প্রত্যাশী বৈঠকে অংশগ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকের […]

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টি বাগানের বরাদ্দ আত্মসাৎ করলেন কৃষি কর্মকর্তা

শাহীন মুন্সী, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৪-২৫ অর্থ বছরের ৩৭১ টি পারিবারিক পুষ্টি বাগান রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বরাদ্দ পাওয়া ৭লক্ষ ৪২ হাজার টাকা কোন প্রকার কাজ না করে আত্মসাৎ করেছে কৃষি অফিসার দোলন চন্দ্র রায়। এমনি তথ্য উঠে এসেছে দৈনিক আমাদের কন্ঠের অনুসন্ধানে। ২০২৩-২৪ অর্থ বছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বরাদ্দ পাওয়া কৃষকরা জানান, আমরা […]

সাতক্ষীরার বেতনা এখন ভরা যৌবনে

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার দীর্ঘ দিনের জলবদ্ধতার কারন হিসেবে অন্যতম অভিশপ্ত বেতনা নদী খননে তার যৌবন ফিরতে শুরু করেছে । সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন ২ এর অধীনে খনন কাজ চলমান থাকায় এবছরের বর্ষা মৌসুমে জলবদ্ধতার কবল থেকে মুক্তি পেয়েছে লক্ষ লক্ষ মানুষ। ফলে নদী পাড়ের মানুষের মুখে হাসি ফুটেছে। যেখানে গত বছরেও জলবদ্ধতার কারণে […]

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের মৃত্যুদন্ড

বরিশাল প্রতিনিধি সাত বছর পর চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার ও মো. জাহিদ হাওলাদার। আদালত তাদেও প্রত্যেককে মৃত্যুদন্ডের পাশাপাশি এক […]