নৌকাবাইচে চলন্ত নৌকায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা সেতু সংলগ্ন করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় দুটি পানসি নৌকার বাইচালদের (বৈঠা চালনাকারী) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৭ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সোনতলা এলাকায় করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের ‘নিউ একতা এক্সপ্রেস’ পানসির বাইচাল সামছুল (২৮) […]

কক্সবাজারে ইয়াবা মামলায় রোহিঙ্গা’র যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইয়াবার মামলায় মো. ইউসুফ (৩৫) নামে মিয়ানমারের এক নাগরিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা’র আদালত এই রায় দেন। দন্ডিত আসামি মো. ইউসুফ মিয়ানমারের সালামত […]

ত্রাণ চাই না টেকসই বেরিবাঁধ চাই

মোঃ আসাদুজ্জামান : বরগুনার বিষখালি নদী ভাঙ্গন কবল থেকে আমরা বাঁচতে চাই,ত্রাণ চাই না টেকসই বেরিবাঁধ চাই। নদী ভাঙ্গন রক্ষায় ব্লক  চাই,ফসলি জমি রক্ষা করতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচাতে এরকম বিভিন্ন স্লোগানে পূর্ব-কালমেঘা খাল হইতে বধু ঠাকুরানী ব্লক  পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বিষখালি নদীর ভাঙ্গন থেকে ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন। সোমবার (৬ অক্টোবর) […]

বরগুনায় বিকাশ প্রতারনা চক্রের সদস্যদের গ্রেফতার

বরগুনা প্রতিনিধি: গত ০১ মাস যাবত বরগুনা জেলার বিভিন্ন থানা হতে সাধারণ লোকজন বিকাশ প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে পুলিশ সুপার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বরগুনা বরাবর অভিযোগ পেয়ে আসছিলেন। মোহাম্মদ আল মামুন শিকদার পুলিশ সুপার বরগুনা অভিযোগগুলো আমলে নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক অপরাধী সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সাইবার ক্রাইম […]

পাইকগাছায় পতিত জমিতে ১৭৩ প্রজাতির ফল চাষ

রফিকুল ইসলাম খান: পাইকগাছায় আগাছাপূর্ণ ফেলে রাখা ৩৪ একর পতিত জমি। যেখানে ছিল আগাছা, বিষাক্ত সাপ, পোকামাকড় আর ইঁদুরের অভয়ারণ্য। দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে থাকা খালের দু’পাড় পরিষ্কার করে গড়ে তোলা হয়েছে আধুনিক কৃষি খামার। যেন এক অপূর্ব সবুজ প্রান্তর। বিভিন্ন দেশি-বিদেশি ফল ও ফসলের স্বর্গরাজ্য। এমন অসাধ্যকে সাধন করে এলাকাটি সবুজ শস্যের বেষ্টনী তৈরি […]

কুয়াকাটায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও লাল শার্ট। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকান খুলতে এসে জহিরুল ইসলাম […]

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি: ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৫। আজ সোমবার সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

আক্তারুল ইসলাম: সাতক্ষীরার লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ ঘুষখোর, নারী লোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শত শত নারী ও পুরুষ। আজ সোমবার সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে “সাতক্ষীরা জেলাবাসীর” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী […]

এখনও ফ্যাসিষ্টমুক্ত হয়নি মঠবাড়িয়ার দাউদখালী ফাজিল মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক : কতৃত্ববাদি আওয়ামী সরকারের পতনের এক বছর পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে রয়েছেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা। তেমনই একটি প্রতিষ্ঠান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ফাজিল মাদ্রাসা। ’২৪ এর গণ-অভুথ্যান পরবর্তী সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দেওয়া হলেও ওই মাদ্রাসায় বিগত আট বছর যাবত সহ-সভাপতির দায়িত্ব […]

বরগুনায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা) প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে বৈকালীন বাজারে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালী।রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হয়।আয়োজিত সাংগঠনিক জনসভায় সভাপতিত্ব করেন- […]