তালতলীতে ঝুপড়ি ঘরে অসহায় দম্পতির মানবেতর জীবন যাপন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার তালতলীতে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছেন এক অসহায় দম্পতি। এ নিয়ে নেই কারো কোন রকম মাথাব্যাথা। বিষয়টিকে দায়িত্বহীন প্রশাসনের উদাসীনতায় মানবতার এক কলঙ্ক বলে মনে করছেন সমাজ সচেতন ব্যক্তিবর্গ। জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে আবুল কালাম (৬০) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৫০) দম্পতি দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করে […]
বগুড়ায় পৃথক হত্যা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে র্যাবের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ও শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার র্যাব-১২ বগুড়ার সদস্যরা গাবতলী উপজেলার চকবোঝাই সন্ধাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি রাসেল শেখকে (৩১) গ্রেপ্তার করে। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার […]
ওষুধের দাম নির্ধারণে সরকারের ক্ষমতা হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদকঃ ৩২ বছর আগে ১৯৯৩ সালে সরকারের জারি করা দেশে তৈরি জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট পুনর্বহাল করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। এর ফলে দেশের অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের এখতিয়ার উৎপাদনকারীদের পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে। রায়ে স্বাস্থ্য […]
পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বøক পাড়ে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। নিখোজের তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করছেন আমতলী থানা পুলিশ । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল […]
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা […]
বরগুনায় চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর অভিযান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনা জেলা সংবাদদাতা, বরগুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেতাগী উপজেলার চান্দখালী গোল চত্বর (আল্লাহু চত্বরে) লেঃ অরিত্র জ্যোতি মল্লিকের নেতৃত্বে ০৯ সদস্য বিশিষ্ট নৌ বাহিনীর ০১টি সেকশন ও বরগুনা ট্রাফিক পুলিশের (০৩ সদস্য বিশিষ্ট) সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত চলা এ কার্যক্রমে ট্রাফিক […]
পলাশবাড়িতে এক শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের সংবাদ সম্মেলন

রিয়ন ইসলাম রকি : গাইবান্ধার পলাশবাড়িতে একস্কুল শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই স্কুলের আরেক শিক্ষক। উপজেলার পবনাপুর এফ.এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার জোর করে দখলে নেয়ার চেষ্টার অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আরেক শিক্ষক নজরুল ইসলাম সরকার । আব্দুল কুদ্দুস মিয়া বিদ্যালয়ে বহিরাগত লোক নিয়ে এসে দায়িত্ব […]
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রস্তম আলী খান (৬৫) এবং ইজিবাইক চালক ডুমুরিয়ার খরমণ্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে […]
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন। নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা। মাহফুজ আলম ঢোকার সময় কনস্যুলেট অফিসের সামনে আওয়ামী […]
দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ বলে আওয়াজ তোলার আহ্বান-দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে এ ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচন […]