সিএমএম আদালতে শুরু হচ্ছে ভার্চুয়াল শুনানি

আমাদের কন্ঠ অনলাইনঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুরু হতে যাচ্ছে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা। ঝুঁকিপ‚র্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় এ আদেশ দিয়েছেন বিচারক। ঝুঁকিপ‚র্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় এ আদেশ দিয়েছেন বিচারক। বলা হয়েছে, আদালতে আসামি হাজির করার ক্ষেত্রে প্রায়ই ঘটে হামলার ঘটনা। যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এজন্য ভার্চুয়াল শুনানির জন্য এজলাস কক্ষ […]

তিন মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

আমাদের কন্ঠ অনলাইনঃ রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সোমবার (১১ আগস্ট) সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম […]

আনাসসহ ৬ জনকে হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আমাদের কন্ঠ ডেস্কঃ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার (১১ আগস্ট) সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন সকালে সাক্ষ্যগ্রহণ উপলক্ষ্যে চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে, রোববার এ মামলার স‚চনা বক্তব্য উপস্থাপনের কথা […]

কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্র্যাইব্যুনাল

আমাদের কন্ঠ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও একই এলাকায় অন্য দুই জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই সাথে এই মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামির বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া […]

‘গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের

আনলাইন ডেস্কঃ গাজীপুরের মতো ফেনীতে পাঁচ সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। একটি হোয়াটসঅ্যাপ গ্রæপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে। জানা গেছে, ‘একতাই শক্তি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ হামলার পরিকল্পনা করা হচ্ছিল। শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক […]

বিপিএল ডিফল্টারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্কঃ একাদশ বিপিএলের ব্যর্থতা থেকে বড় শিক্ষা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আসরে নানামুখী সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ডকে। তৎকালীন সভাপতি ফারুক আহমেদের ওপরও ব্যর্থতার দায় পড়েছিল, এমনকি বোর্ড থেকে তার বিদায়ের অন্যতম কারণও হয়ে দাঁড়িয়েছিল বিপিএলের হযবরল আয়োজন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পর্যন্ত আক্ষেপ করে বলেছিলেন, বিপিএলের […]

ফেব্রুয়ারির নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের সময় ভোটের বুথে নিরাপত্তা বাঙাতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্র্বতী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউন‚সের সভাপতিত্বে শনিবার (০৯ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

জিরো রিটার্ন’ দাখিল আইনত দন্ডনীয়- এনবিআর

নিজস্ব প্রতিবেদকঃ আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শুন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দন্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদন্ড হতে পারে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর। ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা […]

রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে রায়গঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধানগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ […]

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত এ আদেশ দেন। এ মামলায় আরেক আসামি আদনান বিন আব্দুল্লাহ চৌধুরীকে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এদিন তাদের আদালতে […]