ময়মনসিংহে ঋণের টাকা নিয়ে খুন, গ্রেফতার ১
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ জেলার ত্রিশালে ২ হাজার টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে নুর মোহাম্মদ (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাদেক মিয়া (৩৫) কে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ। ত্রিশাল থানায় নিহতের বড় ভাই মোঃ খলিলুর রহমান (২৫) একটি হত্যা মামলা দায়ের করেন। […]
নবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু
শেখ লিটন আহামেদ রানা, নবাবগঞ্জ, ঢাকার নবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রঞ্জন চক্রবর্তী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার কিছু সময় পরই তার মৃত্যু হয়। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন চক্রবর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন রাজধানীর পুরান ঢাকায় বসবাস করতেন। […]
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১১টা ৪৫ মিনিট থেকে শনিবার (২৮ জুন) সকাল ৬টার মধ্যে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ রহিম গণ্ডামারী গ্রামের মোঃ আব্দুর রহমান ও মোসা. খাদিজা বেগমের ছেলে। […]
রঙিন মাছ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়ে স্বাবলম্বী সুন্দরগঞ্জের সাগর
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা রঙিন মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সরকারটারী গ্রামের সাগর সরকার। তরুণ এই উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি রঙিন মাছ চাষ করে জীবন রাঙাচ্ছেন এই যুবক। সারা বিশ্বে যখন কোভিট ১৯ এর ভয়াবহ থাবায় সবাই থমকে গেছেন ঠিক তখনি সাগর ও তার দুই বন্ধু মিলে তিন হাজার টাকা […]
পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) মৃত্যু
মোঃ আসাদুজ্জামান: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজুম মুনিরা চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে। তিনি সদর […]
ময়মনসিংহ পাউবো নির্বাহী প্রকৌশলী জামিলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পাহাড় জমেছে। একাধিক প্রকল্পে অগ্রিম অর্থ উত্তোলন, টেন্ডার কারসাজি, কমিশন বাণিজ্য এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এক টেন্ডারে কোটি টাকার অনিয়ম ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদীর বাঁধ নির্মাণ সংক্রান্ত ১০০৮০৯৩ নম্বর […]
মঠবাড়িয়া সৌদিপ্রবাসীকে আটকে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতা আটক
এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে মো. নাঈম হোসেন (তাজ নাঈম) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মুক্তিদপণ দাবি করে বিকাশ নম্বর দেওয়া মোবাইল নম্বরের সাথে ওই ছাত্রদল নেতার মোবাইল নম্বর মিলে যাওয়ায় বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত দশটার দিকে পুলিশ তাকে আটক করে। […]
নতুন রূপে দৈনিক আমাদের কণ্ঠঃ ডিজিটাল মিডিয়ায় সৃজনশীল অভিযাত্রা

[দাপ্তরিক বিজ্ঞপ্তি] দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশন করে আসা ‘দৈনিক আমাদের কণ্ঠ’ এবার আরও আধুনিক ও গতিশীল রূপে প্রবেশ করেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সময়ের পরিবর্তনে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ডিজিটাল সংবাদ পরিবেশনার প্রতি গুরুত্ব বাড়ায় পত্রিকাটি সম্পূর্ণ আলাদা একটি ডিজিটাল মিডিয়া বিভাগ চালু করা হয়েছে। ডিজিটাল মাধ্যমকে আরও […]
বিরামপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী শেষে এদিন বিকেল ৪ টায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এতে […]
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার এ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করেছে। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। দিবসটি […]