তালতলীতে ইউনিয়ন ছাত্রদল নেতার ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক নিহত

বরগুনার প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের ছাত্রদলের সদস্যসচিব আরাফাত শিকদারের ছুরিকাঘাতে মোটর সাইকেল চালক আরাফাত খান (২১) নিহত হয়েছে। নিহত আরাফাত খান ওই ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের পুত্র ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক খানের ভাতিজা। সে ভাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন করতো। স্থানীয় ও পুলিশ সূত্রে […]

পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে জিএম শুকুরুজ্জামান ও শেখ ফজলুর রহমান পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে কপোতাক্ষ মার্কেট চত্বরে সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯৬৫ জন […]

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো

নিজস্ব প্রতিবেদকঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টার পরই শুরু হয় মোনাজাত। এবারের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মহান আল্লাহ’র নৈকট্য লাভের আশায়, ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো […]

নরসিংদীর ৫ শতাধিক সংগঠনের সাড়ে ৮ হাজার স্বেচ্ছাসেবীর মিলন মেলা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলাজুড়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত মিলন মেলায় জেলার ৫ শত ৮টি সংগঠনের সাড়ে ৮ হাজার সদস্য অংশগ্রহণ করেন। “বিজয়-২” নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। এই মেলা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দুর্যোগে সহায়তা, দারিদ্র বিমোচনে পাশে […]

বাসস এমডিকে ডিইউজে’র ৭২ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালকের দেয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘন্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (০১ ফেব্রুয়ারি) বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজে’র সংশ্লিষ্ট ইউনিট সভায় এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান […]

বরিশালে বাঁশঝাড়ে ঝুলছিল ফায়ার ফাইটারের মরদেহ

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে রফিকুল ইসলাম নামের এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম (৩২) উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী জেলা সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল […]

মঠবাড়িয়ায় জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সামগ্রী বিতরণ

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধি: মঠবাড়িয়ায় জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সামগ্রী বিতরণ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাটাখাল নামক স্থানে জেলেপল্লির সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী- লিপজেল, শ্যাম্পু, বেবি লোশন, সাবান এবং ব্রাশ বিতরণ করা হয়েছে। শনিবার হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। […]

বরগুনায় বঙ্গবন্ধু নৌকা যাদুঘর অপসারণ

বরগুনা প্রতিনিধি: ৫ আগস্ট অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার ধারাবাহিকতায় ছোঁয়াতে বরগুনায় ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ২০২০ সালের ৩১ ডিসেম্বর বরগুনা পৌর পুরানো গ্রন্থাগার ভেঙে তৈরি করা হয়েছিলো নৌকা জাদুঘর। সময়ের পরিবর্তনে আবারও ভেঙ্গে ফেলা হয়েছে। নৌকাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত […]

পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম। বিবাদীরা হলেন, নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম ফজলুল হক ও দপ্তরি নুরুল ইসলাম। জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ একেএম ফজলুল হক […]

রংপুরে কুয়াশার দাপটে ৭ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

রংপুর প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা টাটা কোম্পানির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে ৪টি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান। হাইওয়ে পুলিশ ও […]