কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে কোথায় যাচ্ছেন ওলি

আমাদের কন্ঠ ডিজিটাল ডেস্ক: দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল। এনডিটিভির একটি ভিডিওতে দেখা যায়, কে পি শর্মা অলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠেছেন। তবে এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে […]

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আর্ন্তজাতিক ডেস্ক: তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তাঁরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও […]

বিক্ষোভে উত্তাল নেপাল পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা

আর্ন্তজাতিক ডেস্ক: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অনলাইন থেকে সঙকে পৌঁছেছে। সোমবার সকালের দিকে দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে […]

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ পর আলোচনায় আগ্রহী হামাস

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের “শেষ সতর্কবার্তা” দেওয়ার পর আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি হামাস। রবিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা সব বন্দির মুক্তি নিয়ে ‘অবিলম্বে আলোচনার টেবিলে বসতে’ প্রস্তুত। তবে এর শর্ত হলো “যুদ্ধ বন্ধের স্পষ্ট ঘোষণা, গাজা উপত্যকা থেকে সম্প‚র্ণ প্রত্যাহার এবং গাজা […]

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দুটি রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। সংগঠনটি টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের যোদ্ধারা নেটিভোট শহর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) রোববার (৭ সেপ্টেম্বর) জানায়, গাজা থেকে ছোড়া দুটি রকেটের মধ্যে একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন […]

প্রথমবার ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো বলেছেন, রাশিয়ার গত রাতের হামলার সময় যুদ্ধে প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবনে আঘাত করা হয়েছে। কিয়েভের যে সরকারি ভবনে হামলা চালানো হয়েছে, এটি ‘মন্ত্রিসভা ভবন’ নামে পরিচিত। সেখানে ইউক্রেনের প্রধান মন্ত্রীদের অফিস রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুসারে, রোববার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী সভিরিডেনকো বলেছেন, হামলার ভবনের ছাদ এবং ওপরের […]

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ আলোচনায় রয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আমরা বলেছি, ওদের সবাইকে এখনই ছেঙেদাও, তাহলে ভালো কিছু হবে।’ তিনি সতর্ক করে বলেন যে, যদি হামাস […]

পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে ‘রেড লাইন’ টেনে দিল আরব আমিরাত

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে ‘লাল রেখা’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসেইবেহ এক বিবৃতিতে এই কঠোর বার্তা দিয়েছেন। নুসেইবেহ বলেন, পশ্চিম তীরের সংযুক্তি সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা। এটি আব্রাহাম চুক্তির চেতনা ও দৃষ্টিভঙ্গিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। […]

জাপানে পড়া পরমাণু বোমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল চীন

আর্ন্তজাতিক ডেস্ক: বিজয় দিবসের ৮০তম প‚র্তি উপলক্ষে চীন প্রকাশ্যে আনল অত্যাধুনিক ডিএফ-৫সি তরল জ্বালানিযুক্ত আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ২০,০০০ কিলোমিটারেরও বেশি। শত্রুঘাঁটিতে পৌঁছে নির্ভুল লক্ষ্যে আঘাত হানারও ক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রটির। মঙ্গলবারই চীন প্রভাবিত জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর দু’দিনের বৈঠক শেষ হয়েছে। এর পরদিন বুধবার বিজয় দিবসের কুচকাওয়াজে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার […]

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তার দাবি, তিন দেশের শীর্ষ নেতারা একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যখন চীনের বেইজিংয়ে দ্বিতীয় […]