সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এড. এমরান

ছাইফ খাঁন(গোলাপগঞ্জ)সিলেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চ‚ড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়নের পর […]
কচুরিপনার দখলে নাজিরপুরের খাল বিল নদী: দুর্ভোগে জনজীবন অতিষ্ঠ

দেলোয়ার হোসেন,নাজিরপুর(পিরোজপুর): পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন ও কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বড় ব্রীজ ও বেলুয়া নদীর অধিকাংশ খাল এখন কচুরিপানার দখলে দুর্ভোগে জনজীবন অতিষ্ঠ । প্রতি বছর অন্তত তিন থেকে চার মাস ধরে এসব খাল কচুরিপানায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। […]
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে […]
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক মশাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি স্কয়ার গ্রæপের লীজকৃত বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক “বোবারতল” এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হলে দীর্ঘ ৩ বছর মামলা চলমান থাকার পর আজ ৩ […]
বরিশালে অপসো স্যালাইন ফার্মায় ৫৮০ শ্রমিক ছাঁটাই: উৎপাদন বন্ধ পঞ্চম দিনে

রবিউল ইসলাম, বরিশাল: বরিশালের বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যাল কারখানায় একযোগে ৫৮০ শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে। গত শনিবার বিকেল থেকে চাকরি হারানো শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল রবিবার রাতেও তাঁরা অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন। প্রায় ১৫ বছর ধরে কারখানাটিতে কর্মরত তিন সন্তানের জনক হেনরি বিশ্বাস […]
নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সুচির মতবিনিময়

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজা হক সুচির পক্ষে মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। আফরোজা হক সুচীর ঘনিষ্টজনরা জনান, রবিবার রাতে বিএনপি ১৫% নারী মনোনয়নের লক্ষ্যে সারা দেশে ১৫ জনের নাম ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটি সুচির নামটিও প্রচার করেন। বিষয়টি একাত্তর টিভিতে প্রচারের […]
বাস্তবায়নের পথে শরীয়তপুর হাওর পর্যটন স্পট

সুমন তালুকদার(শরিয়তপুর): শরীয়তপুর পৌরসভার হাওরকে পর্যটন সম্ভাবনাময় স্থানে রূপ দিতে “জাগো শরীয়তপুর” আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাগো শরীয়তপুরের আহŸায়ক আমিন মোহাম্মদ জিতু জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাওর এলাকা পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন […]
ভূমি অফিসের উপ-সহকারীর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান, বরগুনা: বরগুনা সদর উপজেলা নলটোনা ইউনিয়নের পিতাম্বরগঞ্জ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সজীব হালদার এর বদলি আদেশ বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। সোমবার সকাল সাড়ে ১১ টায় পিতাম্বরগঞ্জ গর্জনবুনিয়া বাজার চত্বরে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন আবু হানিফ, রনিসহ আরো অনেকে। বক্তারা বলেন, ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা […]
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায়

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) নগরের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির অংশটি প্রতিস্থাপন করা হয়। তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। এদিকে একই ঘটনায় গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের […]
সাধারণ মানুষের ভোগান্তির স্থান ঝালকাঠি সদর হাসপাতাল

বরিশাল ব্যুরো: ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসছেন। দরিদ্র ও অসহায় মানুষদের জন্য এই সরকারি হাসপাতালই একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে পুরনো ভবনে জায়গার সংকটের কারণে রোগীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। যদিও হাসপাতালের পাশে একটি আধুনিক নতুন ভবন ৮ বছর আগে থেকে নির্মাণ শুরু হয়ে ২০২৩ সালে উদ্বোধন করা হয়, তবুও সেখানে […]