নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকান্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকান্ড ঘটে বলে জানায় নিহতের স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিজয় […]

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক সামস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৬ সদস্যের নাম গত শুক্রবার (৩রা অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামানকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক ও ঠিকানা নিউজের অনলাইন সম্পাদক […]

নোয়াখালীতে দিনমজুরকে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামে এক কিশোর দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে উপজেলার প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। […]

কাঁচা মরিচের দাম আবার ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: কাঁচা মরিচের দাম আবার ৩০০ টাকা ছাড়াল। খুচরা বাজারে এখন এক কেজি কাঁচা মরিচের দাম ৩২০ টাকার আশপাশে। অবশ্য সাধারণ ক্রেতারা একসঙ্গে এক কেজি কাঁচা মরিচ কেনেন না। ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে তাঁদের অন্তত ৭৫-৮০ টাকা খরচ করতে হচ্ছে। পাঁচ দিন আগেও এক কেজি মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা। অর্থাৎ এই সময়ের […]

নওগাঁয় ট্রলিচাপায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলারচালিত ট্রাক্টর) চাপায় নজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হাবিবুর রহমান মিন্টু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ […]

সৈকতে জমকালো আয়োজনে প্রতিমা বিসর্জ্জন, পর্যটকের ঢল

কক্সবাজার প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রতিমা বিসর্জন। জেলার সাতটি উপজেলার শতাধিক পূজামণ্ডপের প্রতিমা ট্রাকে করে সৈকতে আনা হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকেও প্রতিমা আনা হয়েছে বিসর্জনের জন্য। এদিকে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিমাগুলো মাতামুহুরী নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে।সন্ধ্যা ৫টায় […]

পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ স্বামী -স্ত্রী আটক

শহিদুল ইসলাম খোকন (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গরামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। ২ অক্টোবর বৃহস্পতিবার পলাশবাড়ী পৌর শহরের উদয় সাগর এলাকায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে এ দম্পতিকে আটক করা হয়। এসময় সুমনের স্ত্রীর ছোট বাচ্চা […]

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে বরগুনার নিম্নাঞ্চলের মানুষ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পরেছে বরগুনার জনজীবন। জেলার বিভিন্ন সড়ক, বাজার ও গ্রামীণ জনপদ হয়ে গেছে জলমগ্ন । ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।জলমগ্নতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের চলাচল। ব্যাহত হচ্ছে তাদেও দৈনন্দিন জীবনযাত্রা । দোকানপাট কম খোলায় এবং যাতায়াতে অসুবিধা হওয়ায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশী […]

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে : রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘কার্যকর ও দীর্ঘমেয়াদি জলবায়ু অভিযোজন নিশ্চিত করতে খণ্ডকালীন ও সীমিত প্রকল্প থেকে সরে এসে কৃষি, পানি, জীববৈচিত্র্য […]

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজায় সাহায্য নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৩৯টি নৌযান আটক করেছে। এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনপন্থী অধিকারকর্মী। তাঁদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছে। আয়োজকেরা বৃহস্পতিবার জানিয়েছেন, বর্তমানে শুধু একটি নৌযান এখনো ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা করছে। তবে, সেই নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মূল বহরের। বার্তা […]