সোনারগাঁয়ে মিথ্যা সংবাদের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান, পিরোজপুর ইউপির ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের […]
নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি। আজ মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, সোমববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউপিস্থ ৯নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের […]
দুর্গাপূজা সম্পর্কের প্রতি গভীর ভালোবাসার বার্তা বহন করে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও মানবিক ভালোবাসার প্রতীক। দেবী দুর্গা পূজার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। উপদেষ্টা আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা […]
অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার-পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অব্যাহত অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’র সঙ্গে বৈঠকে বসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, সংগঠনটির পক্ষ থেকে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে […]
শ্রীমঙ্গলে সার ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শাকির আহমেদ: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করছেন কতিপয় ডিলার। খাতা কলমে ডিলারশীপ থাকলে, অনেকেই নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান। আবার একই পরিবারের একাধিক ব্যক্তির নামে রয়েছে সারের ডিলার। এতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এর মাধ্যমে কৃষকদের জিম্মি করে ফেলেছেন। সচেতন মহলের দাবী সিন্ডিকেট না ভাঙলে […]
চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন

মো. মোস্তফা খান, নরসিংদী: সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উনার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদ্রাসার শিক্ষক […]
নাচোলে শীতকালীন সবজি বীজ বিতরণ

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মচারীর আওতায়, আগাম শীতকালীন সবজির আবাদ ও বসতবাড়িতে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে […]
বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

মোঃ আসাদুজ্জামান: বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার কড়ইতলা এলাকার বাবুল রায় (২৪) ও আমতলীর আবদুল হক (৬৮) মারা গেছেন। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৭১ জন। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর […]
নরসিংদীর দুর্গম চরে জেগে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব

মো. মোস্তফা খান(নরসিংদী): নদীর বুক জুড়ে ভেসে আসছে ঢাকের তাল, কাশফুলের দোলায় শরতের ছোঁয়া, আর ঘাটে ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। চরাঞ্চলের শান্ত গ্রাম যেন হঠাৎই উৎসবের শহরে পরিণত হলো। দূরে নদীর দিগন্তে দেখা গেল সাদা ঢেউ কেটে আসছে একে একে স্পীডবোর্ডের বহর। মুহূর্তেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল- এ যেন নদীপথে শোভাযাত্রা। অর্ধশতাধিক স্পীডবোর্ডের […]
যেকোনো সময় আ. লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে […]