পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস ও চামড়া জব্দ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৩ কেজি হরিণের মাংস ও ২ টি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্ট গার্ডের তথ্য প্রদান ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম (বিএন)। বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান […]
বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। বৃহস্পতিবার ২৭নভেম্বর ২০২৫ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বরগুনা সদরে পৌর শহরের টাউন হল সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান, (এস,বিএন)পি […]
উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র এই অভিযানে আনুমানিক ১১ কোটি টাকা মূল্যমানের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির […]
ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন ড.ফয়জুল হক

মো:সুমন হোসেন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক । বুধবার (২৬ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ড. ফয়জুল হক ওলীয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) এর নাতি। তিনি ১৯৮৭ সালের ১ ফেব্রæয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী […]
সিরাজগঞ্জে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত বিভিন্ন জলাশয়

সিরাজগঞ্জ প্রতিনিধি : শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য বিশ্বের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের যমুনা, ফুরজোড় ও চলনবিলসহ বিভিন্ন জলাশয়ে অতিথি পাখির আগমন ঘটেছে। অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এসব জলাশয়। শীতপ্রধান অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আসছে অতিথি পাখির দল, যার কিছু সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলেও অবস্থান […]
সোনারগাঁওয়ে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় রিয়া মনি (২১) নামে এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী আদিল (২৭)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আদিল গত ৮ বছর ধরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের […]
ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ): “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” শ্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ […]
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়প্রাণিসম্পদ সপ্তাহ ওপ্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলাপ্রশাসন ও উপজেলাপ্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলাপ্রশাসন, উপজেলাপ্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ওপ্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকাপ্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অয়োজকরাপ্রদর্শনী মেলার উদ্বোধন করেন। উপজেলা পল্লীউন্নয়ন অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ […]
বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাপ্রশাসন ও জেলাপ্রাণিসম্পদ এর আযোজনে বুধবার (২৬ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলাপ্রশাসক তাসলিমা আক্তার। অনুষ্ঠানেপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার […]
মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে অস্থিরতায় বিপাকে তৃনমুল নেতা-কর্মীরা

কামরুজ্জামান মিলন ( নারায়ণগঞ্জ) : অভ্যন্তরিন কোন্দল , প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্তি, প্রাথমিক মনোনয়নে অসন্তুষ্টি, প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের অবস্হান সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে চরম অচলাবস্থা বিরাজ করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা উপেক্ষা করে প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন কর্মসুচি পালন করেছে মনোনয়ন বঞ্চিতরা। নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত মোস্তাফিজুর রহমান দীপু […]