মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়

আমাদের কন্ঠ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ শিক্ষার্থীকে রক্ষা করেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তার এই বীরত্বপুর্ণ আত্মত্যাগের স্মরণে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার […]
আয়কর কর্মকর্তা নাফিজের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফির অভিযোগ

রবিউল ইসলামঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল–১ এর উপ কর কমিশনার নাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নিপীড়ন এবং পর্ণ ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, নাফিজ ভুক্তভোগীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে দীর্ঘদিন শারীরিকভাবে ব্যবহার করেন এবং গোপনে ধারণ করা নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন। ভুক্তভোগী দাবি করছেন নাফিজের একটি চক্র […]
জুলাই ঘোষণাপত্রে দেশের মানুষের আশার প্রতিফলন রয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাংক্ষার অনেকখানি প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জনগণের আকাংক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন ঘোষণার পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের […]
দুদকের মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে […]
টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষকসহ গ্রেপ্তার ২

আমাদের কন্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে এক মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীর গোপন ভিডিও ধারণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে শহরের এনায়েতপুর (বৈল্যা) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল শহরের এনায়েতপুর পালপাড়া […]
আগস্টের ৫ দিনে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ৮১.৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১৮১ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ৫ আগস্ট ২০২৫-এ প্রবাসীরা ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল […]
চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসেন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের জাফরুল্লাহ ফরাজীর ছেলে বেলাল (৩৫), চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামছুদ্দিনের ছেলে সালাউদ্দিন (৩২) এবং একই ওয়ার্ডের শাহে আলম […]
বাঁশের ভেলায় অনেকে ফিরলেও সাজেকে আটকা ৩০০ পর্যটক

আমাদের কন্ঠ ডেস্কঃ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন অন্তত ৩০০ পর্যটক। গত কয়েকদিনের বৃষ্টিতে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কেউ কেউ বাঁশের ভেলায় চড়ে খাগড়াছড়িতে ফিরেছেন। সবশেষ বুধববার (৬ আগস্ট) দুপুরের দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত খাগড়াছড়ির বাঘাইহাট বাজার এলাকায় […]
ভারতের উত্তরাখন্ডে বন্যার্তদের পাশে উর্বশী

বিনোদন ডেস্কঃ ভারতের উত্তরাখন্ড রাজ্যে প্রবল ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক বেশ কিছু মানুষকে উদ্ধারকারীরা খুঁজছেন। উত্তরাখন্ডে উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বাড়িও উত্তরাখন্ডে। এমন আকস্মিক বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস […]
দ্রুত সময়ে একটি নির্বাচনই একমাত্র সমাধান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস নেই এমন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জানা যায়, প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, […]