গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের কমিটি গঠন, সুমন সভাপতি, শাহারুল সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন ও বস্তুনিষ্ঠতাকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে “গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ”। গত শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ। গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ এলাকার উন্নয়নে সাংবাদিকতা করার প্রত্যয় নিয়ে কাজ করবে বলে জানায় আয়োজক কমিটি। গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গোবিখবরের […]
বরগুনায় সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ আসাদুজ্জামান স্বাধীনতার সুমহান ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে রবিবার দুপুর ১২ টায় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল […]
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরো দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় আরো দুইজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের নাম সজীব ও রাজিব। তাদের নেত্রকোনা থেকে আটক করেছে ডিবি। গ্রেপ্তার দুজন এজাহারনামীয় আসামি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। গত […]
সাতক্ষীরায় এনসিপি’র কর্মসূচিতে অব্যবস্থাপনার কারণে তীব্র গরমে ১০ সাংবাদিক অসুস্থ

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক গরমে অসুস্থ হয়ে পড়েছে। তীব্র তাপদাহ, দীর্ঘ সময় অপেক্ষা এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। অসুস্থ সাংবাদিকদের মধ্যে রয়েছেন, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আকরামুল […]
পীরগাছা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক আব্দুল কুদ্দুছ

হারুন-অর-রশিদ বাবু; রংপুর রংপুরের পীরগাছা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ ও সকালের বাণীর প্রতিনিধি রবিউল আলম বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ সরকার। শনিবার (১২ জুলাই) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে […]
সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ

মোঃ আসাদুজ্জামান : আজ সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নং গেটের কাছে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ (৪০) হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখা, গণঅধিকার পরিষদ বরগুনা জেলা শাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার […]
পাঠ্যপুস্তক নয় প্রয়োজন নৈতিক শিক্ষা – সিদ্দিক জোবায়ের

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলে চলবে না। সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলেই তারা দেশের স্বার্থে […]
‘মব জাস্টিস’সরকার কোনভাবেই বরদাশত করে না – রিজওয়ানা হাসান

তৌকির আহাম্মেদ,সাভার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘মব জাস্টিস’ সরকার কোনভাবেই বরদাশত করে না। শনিবার (১২ জুলাই) সাভার উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভ কর্মস‚চির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ঢাকা জেলা প্রশাসন কর্তৃক বেটার […]
ভাণ্ডারিয়ায় অতি বৃষ্টির পর জনজীবনে স্বস্তি ,প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে

মোঃ তরিকুল ইসলাম শামীম, ভাণ্ডারিয়া (পিরোজপুর) গত কয়েকদিনের টানা অতি বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগা ভাণ্ডারিয়ার জনজীবনে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। শুক্রবার সকাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে থাকায় প্লাবিত হওয়া নিম্নাঞ্চলের পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ায় অতি বৃষ্টিতে স্থবির হয়ে পরেছিল জনজীবন। দুর্ভোগের শিকার নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কাজ করতে […]
কয়েকটি আসনের লোভ দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না: সাতক্ষীরায় নাহিদ ইসলাম

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। ৫ আগষ্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশকে পূনর্গঠন করি। সকল […]