রংপুর প্রেসক্লাব দখলের অপচেষ্টা আসামিদের গ্রেপ্তার দাবি

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) প্রেসক্লাব রংপুর এর কাগজপত্র প্রশাসককে বুঝিয়ে না দেয়ায় দীর্ঘ ৩৩ বছরের অডিট কার্যক্রম শুরু করতে পারছে না সরকার প্রজ্ঞাপিত প্রশাসক। এ বিষয়ে সার্চ ওয়ারেন্ট হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে, এতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এছাড়াও সরকারি নির্দেশ অমান্য করে রংপুর প্রেসক্লাব দখলের অপচেষ্টা মামলার আসামি মেরিনা লাভলীসহ সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুরে […]
স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা প্রার্থনাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দফা দাবিসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সোয়া ৫টায় শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ ঘোষিত দাবির মধ্যে রয়েছে— ১) প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত এবং নেক্কারজনক হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে […]
৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৮তম বিসিএস ব্যাচের এ সদস্য এর আগে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে […]
সরকারি কর্মচারীদের জটিল রোগে অনুদান বেড়ে তিন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। […]
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দর তিন নম্বর সংকেত

অনলাইন ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। […]
ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ […]
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি’

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন […]
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, আগামীকাল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে এসব কথা বলেন সচিব। কবে রোডম্যাপ ঘোষণা করা হবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, আপনারা […]
বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিরামপুর উপজেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয়ে উপজেলার মুক্তিযোদ্ধাদের সমর্থনে সামসুদ্দিন মন্ডল আবুলকে আহবায়ক ও মোস্তাক হোসেন মাস্টারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মকছেদ আলী […]
সাবেক উপাচার্য কলিমউল্লাহ পাঁচ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের […]